| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ১৫:২৩:৫৯:অপরাহ্ন  |  ১৬৮৮ বার পঠিত
নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকার একটি পুকুর থেকে কমর কুমার দাস (৩৮) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে বনবেলঘড়িয়া এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।

নিহত কমর কুমার দাস শহরের লেংগুরিয়া মধ্যপাড়া বিহারিপাড়া এলাকার মৃত হীরা লালা দাসের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে কিছু ভাসতে দেখে স্থানীয়রা কাছে গিয়ে একজন ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা এসে মরদেহটি কমর কুমার দাসের বলে শনাক্ত করেন।

স্থানীয়দের দাবি, কমর মাদকাসক্ত ছিলেন। রাতে বাড়ি ফেরার পথে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪