| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ৮ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ১৭:৩৬:৫৮:অপরাহ্ন  |  ১৩৩৪ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ৮ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট, ড্রাম বিস্ফোরণ, পানিতে ডুবে মৃত্যু এবং আত্মহত্যাসহ পৃথক সাতটি ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা এবং একটি সড়ক দুর্ঘটনার মামলা হয়েছে। প্রতিটি ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার জেলা অডিটোরিয়ামের পেছন থেকে ২৬ জুন সকালে দিনাজপুরের বাসিন্দা রুমন হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর স্ত্রী শ্যামলী খাতুনের দাবি, মরদেহের কাঁধ ও হাতে পোড়ার দাগ ছিল। পরিবারের ধারণা, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

একই দিন সদর উপজেলার সারালী বেলতলা বাজারে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় একটি ড্রাম বিস্ফোরিত হলে নিশিকান্ত রায় (৩০) গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রামের ভেতরে থাকা দাহ্য গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে।

বালিয়াডাঙ্গী উপজেলার লালপুকুর এলাকায় ২৭ জুন বিকেলে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই সুধো বালা (৫৫) নিহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর ছেলে বীর সিংহ (২৪) মারা যান। দুর্ঘটনায় আহত মেজানি বালা (৪৫) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারীকে আসামি করে মামলা হয়েছে।

পীরগঞ্জ উপজেলার করনাই এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নাফিছা (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রাণীশংকৈল উপজেলার চোপড়া গ্রামে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভোগা মামলু চন্দ্র রায় (৮৭) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।

অন্যদিকে হরিপুর উপজেলার আমবাড়ী আবাসন এলাকায় ঘুমন্ত অবস্থায় খোলা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। তাঁর শরীরে বৈদ্যুতিক দগ্ধের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪