| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরের সংবাদপত্র এজেন্ট বাবুল মিয়ার পিতার ইন্তেকাল

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ১৭:৪৫:৩৬:অপরাহ্ন  |  ১৬৫৫ বার পঠিত
শেরপুরের সংবাদপত্র এজেন্ট বাবুল মিয়ার পিতার ইন্তেকাল

শেরপুর প্রতিনিধি: সংবাদপত্র বিতানের স্বত্বাধিকারী মো. বাবুল মিয়ার পিতা আমিনুল ইসলাম (৯২) আর নেই। তিনি শনিবার (২৭ জুন) দিবাগত রাত ২টায় শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রোববার বাদ জোহর রামকৃষ্ণপুর গোরস্থান মাঠে জানাজা শেষে তাঁকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জেলার সাংবাদিক, সংবাদপত্র এজেন্ট ও সংবাদপত্রের হকাররা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪