| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যামনগরে মায়ের মামলায় ছেলে জেলে

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ২০:৩৮:৫৮:অপরাহ্ন  |  ১৫২০ বার পঠিত
শ্যামনগরে মায়ের মামলায় ছেলে জেলে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে নিজ মায়ের মুখে আঘাত করে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মনিরুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে।

তিনি উপজেলার বুড়িগোয়ালিনী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সমাজবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার কলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ারা বেগম (৭২) ছেলে মনিরুল ইসলাম ও পুত্রবধূ ফেরদৌসী ইসলাম ঝর্ণার বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, পারিবারিক কলহের জেরে অভিযুক্তরা বৃদ্ধা মায়ের ওপর চড়াও হন। এ সময় মনিরুল ইসলামের আঘাতে তার মায়ের দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত আনোয়ারা বেগমকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ মামলা গ্রহণ করে। শনিবার (২৮ জুন) ওই মামলায় মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪