| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ২০:৫৯:২৩:অপরাহ্ন  |  ১২৫৮ বার পঠিত
ঝিনাইদহে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তরিকুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৮ জুন) দুপুরে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের এস্তেফাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার তরিকুল ইসলাম ওই গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, এস্তেফাপুর এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি গাঁজা নিয়ে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মারুফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪