| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীঘ্রই গুম প্রতিরোধে আইন প্রণয়ন করা হবে: আসিফ নজরুল

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ১৪:০৩:২৮:অপরাহ্ন  |  ১৬৯৬৯৬০ বার পঠিত
শীঘ্রই গুম প্রতিরোধে আইন প্রণয়ন করা হবে: আসিফ নজরুল
ছবির ক্যাপশন: শীঘ্রই গুম প্রতিরোধে আইন প্রণয়ন করা হবে: আসিফ নজরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক : দ্রুততম সময়ের মধ্যে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এতে গুমের মতো মানবতাবিরোধী অপরাধের মাত্রা কমে আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে কমনওয়েলথ চার্টার যুব কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, কমনওয়েলথ চার্টারের গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ বিবেচনায় নিয়ে এরইমধ্যে বেশ কিছু আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি বিচারিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতা আওতায় আনতে আদালতগুলো পুরোপুরি ডিজিটাল করার উদ্যোগ নেয়া হয়েছে। সেই সঙ্গে বিচারক নিয়োগে স্বচ্ছতা এবং মেধাবৃত্তিক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) যুগপোযোগী করার জন্য কাজ করছে সরকার। এরইমধ্যে আইনটির খসড়াও তৈরি করা হয়েছে। দ্রুতই তা প্রণয়ন করা হবে।

এ সময় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনও রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলন ছিল না উল্লেখ করে তিনি বলেন, এটি গুম, হত্যা, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের গণ জাগরণ ছিল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪