| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ১৬:৩৫:২৭:অপরাহ্ন  |  ১১০৪ বার পঠিত
দাগনভূঞায় উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মাছুম বিল্লাহসহ উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ হোসেন মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের চলমান কার্যক্রম, ইউনিয়নভিত্তিক মামলা গ্রহণ ও নিষ্পত্তির অগ্রগতি, জনসচেতনতামূলক কার্যক্রম, মনিটরিং কার্যক্রম এবং প্রকল্পের সার্বিক বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন।

উপস্থাপনার আলোকে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মামলা গ্রহণ ও নিষ্পত্তির হার বৃদ্ধি, নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি, জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার, রেজিস্টার ও নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ, নিয়মিত মনিটরিং জোরদার এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত সদস্যরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে নিজ নিজ দপ্তর থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪