| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনসিডিল মামলায় দুই মাদক কারবারির ১০ বছর কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ০০:১৫:২৭:পূর্বাহ্ন  |  ৫৪১ বার পঠিত
ফেনসিডিল মামলায় দুই মাদক কারবারির ১০ বছর কারাদণ্ড

বেনাপোল প্রতিনিধি: ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই মাদক কারবারিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার হবিবর রহমান হবির ছেলে সুমন রহমান এবং শার্শা উপজেলার গোগা গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুলের ছেলে রুহুল আমিন।

সোমবার (২৯ জুন) বিকেলে যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আনিসুর রহমান পলাশ।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৩ জুলাই শার্শা উপজেলার বাগআঁড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোগা কলেজ রোড থেকে হরিশচন্দ্রপুরগামী সড়কের পাশে সিরাজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।

পরে মোটরসাইকেলের হুকে ঝোলানো একটি ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পলাতক সুমন রহমান ও রুহুল আমিনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন বাগআঁড়া তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ারুল আজিম।

তদন্ত শেষে শার্শা থানার এসআই মোস্তাফিজুর রহমান আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

রায়ের সময় দুই আসামিই পলাতক ছিলেন। তারা বিচার চলাকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪