| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেষ মুহূর্তে মার্টিনেল্লির গোলে ব্রাজিলের অবিশ্বাস্য জয়

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ০১:০৮:৩৪:পূর্বাহ্ন  |  ৪৬৭ বার পঠিত
শেষ মুহূর্তে মার্টিনেল্লির গোলে ব্রাজিলের অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক: ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলকে অবিশ্বাস্য জয় এনে দিলেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ম্যাচের ৯০+৬ মিনিটে তার করা গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শেষ মুহূর্তের আক্রমণে জাপানের রক্ষণভাগে তৈরি হওয়া ফাঁক কাজে লাগিয়ে গোল করেন মার্টিনেল্লি। তার এই গোলের মধ্য দিয়ে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় ব্রাজিল।

এর আগে প্রথমার্ধে কাইশু সানোর গোলে এগিয়ে গিয়েছিল জাপান। তবে দ্বিতীয়ার্ধে কাসেমিরোর হেডে সমতায় ফেরে সেলেসাওরা। শেষ পর্যন্ত যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মার্টিনেল্লির গোলেই নাটকীয় জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪