| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ১৩:৪৭:১০:অপরাহ্ন  |  ৮৭৪ বার পঠিত
এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ

নরসিংদী প্রতিনিধি: আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নরসিংদী জেলায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

আদেশ অনুযায়ী, পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য সবার প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া, পরীক্ষা কেন্দ্রের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যেকোনো ধরনের মাইক বা শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার এবং কেন্দ্রের আশপাশের এলাকায় বাণিজ্যিক ফটোকপি মেশিনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটার ব্যাসার্ধের বাইরেও পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাগম, মিছিল, সভা-সমাবেশ এবং লাঠিসহ যেকোনো ধরনের অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।

আগামী ২ জুলাই থেকে শুরু হওয়া এই নির্দেশনা পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪