| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ১৬:১৩:৩১:অপরাহ্ন  |  ৫০৯ বার পঠিত
মানিকগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মাদকবিরোধী প্রচার এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি শুরু করেছে পৌর কৃষক দল। মঙ্গলবার সকালে জেলা কৃষক দলের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আয়োজকেরা জানান, সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার নির্দেশনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, পৌর কৃষক দলের সভাপতি অলিয়ার রহমান খান, সাধারণ সম্পাদক সামিউল হক সুজনসহ জেলা ও পৌর কৃষক দলের নেতাকর্মীরা।

জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ বলেন, “শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের জন্য ইতিবাচক কাজ করাও আমাদের দায়িত্ব। পরিচ্ছন্ন নগর গড়ে তোলা, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।”

পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক সামিউল হক সুজন বলেন, “এ কর্মসূচি একদিনের নয়। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বাড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে।”

আয়োজকেরা জানান, ভবিষ্যতেও জনসচেতনতামূলক ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪