| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ব্রাজিলিয়ানদের চেয়েও বড় ব্রাজিলিয়ান বাংলাদেশ’

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ২০:২২:৪১:অপরাহ্ন  |  ১২৮৯ বার পঠিত
‘ব্রাজিলিয়ানদের চেয়েও বড় ব্রাজিলিয়ান বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক: জাপানের বিপক্ষে ম্যাচের ঠিক শেষ মুহূর্তে গাব্রিয়েল মার্তিনেল্লির সেই জয়সূচক গোলটি কেবল ব্রাজিলকেই উল্লাসে ভাসায়নি, বরং হাজার মাইল দূরে অবস্থিত বাংলাদেশেও তৈরি করেছে এক দারুণ মুহূর্ত। ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ তাদের বিশেষ প্রতিবেদনে বাংলাদেশের এই অবিশ্বাস্য ফুটবল উন্মাদনার প্রশংসা করে জানিয়েছে, লাতিন আমেরিকার বাইরে বাংলাদেশই এখন ব্রাজিলের ফুটবলের বড় বিজ্ঞাপন বলে অভিহিত করেছে তারা।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, মার্তিনেল্লির গোলে সেলেসাওদের শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। বিশেষ করে বাংলাদেশে রাস্তায় হলুদ জার্সি পরা হাজারো মানুষের বাঁধভাঙা উল্লাস আর আতশবাজির উৎসব দেখে মনে হচ্ছিল, খেলাটি যেন যুক্তরাষ্ট্রের মায়ামিতে নয়, বরং বাংলাদেশের কোনো মাঠেই হচ্ছে।

ও গ্লোবো তাদের প্রতিবেদনে বাংলাদেশকে কেন্দ্র করে লিখেছে, ‘এই বিশ্বকাপে বাংলাদেশের মতো আর কোনো দেশ আন্তর্জাতিক মহলের এত নজর কাড়তে পারেনি।’ সেখানে বিশাল পর্দায় হাজার হাজার মানুষের ম্যাচ দেখা এবং গোল হওয়ার সাথে সাথে উল্লাসে মেতে ওঠার দৃশ্যটি ব্রাজিলিয়ানদের দারুণভাবে আবেগপ্রবণ করেছে।

ও গ্লোবোর মতে, ব্রাজিল এখন বিশ্বের অনেক দেশের কাছেই একটি ‘নিজের দল’, আর এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ।

প্রায় সাড়ে ১৭ কোটি জনসংখ্যার এই দেশে কেন ব্রাজিলের প্রতি এত টান? সেই ইতিহাসও তুলে ধরেছে এই ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম।

তাদের বিশ্লেষণে উঠে এসেছে, ১৯৭০ ও ৮০-র দশকে বিটিভিতে বিশ্বকাপের সম্প্রচার শুরু হওয়ার পর পেলের জাদুকরী ফুটবল এ দেশের মানুষের মনে জায়গা করে নেয়। সেই থেকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পেলের সেই মায়াবী ফুটবলের উত্তরসূরি হিসেবে নেইমার-মার্তিনেল্লিদের ভালোবেসে চলেছে বাংলাদেশিরা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কেবল বাংলাদেশই নয়, ইন্দোনেশিয়া ও লেবাননেও ব্রাজিলের জয়ে উৎসবের জোয়ার দেখা গেছে। তবে লেবাননের ক্ষেত্রে তারা অভিবাসনের ইতিহাসকে গুরুত্ব দিলেও বাংলাদেশের ক্ষেত্রে তারা স্রেফ অকৃত্রিম ভালোবাসাকেই বড় করে দেখছে। ফুটবল ঐতিহ্যে খুব একটা নামডাক না থাকলেও ব্রাজিলের প্রতি এ দেশের মানুষের যে ‘পাগলামি’, তাকে বিশ্ব ফুটবলের অন্যতম এক সুন্দর দৃশ্য হিসেবে বর্ণনা করেছে ও গ্লোবো।

শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান এই গণমাধ্যমটি স্বীকার করে নিয়েছে যে, মার্তিনেল্লিদের পেছনে বর্তমানে গ্যালারির দর্শকদের বাইরেও যে এক বিশাল ‘দ্বাদশ খেলোয়াড়’ বা সমর্থক গোষ্ঠী কাজ করছে, তার অন্যতম প্রাণকেন্দ্র হলো বাংলাদেশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪