| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জন্মদিনে রুদ্রকরে মিলাদ ও দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৬ ইং | ২৩:৩৪:২০:অপরাহ্ন  |  ৫৫৫ বার পঠিত
খালেদা জিয়ার জন্মদিনে রুদ্রকরে মিলাদ ও দোয়া মাহফিল

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি জিয়া পরিবার, দেশ ও দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি ও শরীয়তপুর জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আলী আজগর কাজীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক শেখ খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কৃষক দলের সভাপতি হাজী বিএম হারুন অর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান বাবু, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন চৌকিদার, শরীয়তপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি ও রুদ্রকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মাসউদ জুয়েল মৃধাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আলী আজগর কাজী বলেন, “আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এ সময় তিনি খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

হাজী বিএম হারুন অর রশিদ বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম নেত্রী। তাঁর রাজনৈতিক জীবন ও দেশের মানুষের জন্য ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর রুহের মাগফেরাতের জন্য সবাইকে দোয়া করতে হবে।”

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪