| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিয়ানমারে বিস্ফোরণের শব্দে আতঙ্ক টেকনাফ সীমান্তে

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ০৪:০৬:০৯:পূর্বাহ্ন  |  ৬১৬ বার পঠিত
মিয়ানমারে বিস্ফোরণের শব্দে আতঙ্ক টেকনাফ সীমান্তে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিয়ানমারের অভ্যন্তরে একের পর এক তীব্র বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী এলাকার ঘরবাড়ি কেঁপে ওঠার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বুধবার (১ জুলাই) রাত ৯টার পর থেকে সীমান্তের ওপার মিয়ানমারের রাখাইন অঞ্চলের অভ্যন্তর থেকে ধারাবাহিকভাবে বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসতে থাকে। একই সময়ে আকাশে যুদ্ধবিমানের গর্জনও শুনতে পান সীমান্ত এলাকার বাসিন্দারা।

সীমান্তঘেঁষা সাবরাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, রাত ৯টার পর থেকেই বিস্ফোরণের তীব্র শব্দ শোনা যাচ্ছে। বিশেষ করে শাহপরীর দ্বীপ ও আশপাশের এলাকায় শব্দের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। এতে সীমান্তবর্তী মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

টেকনাফের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা দিল মোহাম্মদ দিলু বলেন, বিস্ফোরণের কয়েকটি শব্দ টেকনাফ পৌর এলাকাতেও স্পষ্টভাবে শোনা গেছে। নাফ নদীর ওপার থেকে মাঝেমধ্যে আগুনের তীব্র ঝলকানিও দেখা যাচ্ছে, যা কিছুক্ষণ পর আবার নিভে যাচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, সীমান্তের ওপারে চলমান সংঘাতের কারণে অনেকেই নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক বেশি দেখা দিয়েছে।

সীমান্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে দেশটির বিমানবাহিনী একাধিক দফায় বিমান হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, অন্তত ২৭টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকায় একই ধরনের বিস্ফোরণের শব্দ ও আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪