| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ১৫:৪০:১০:অপরাহ্ন  |  ১১৪৩ বার পঠিত
বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ বগুড়ার প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেসক্লাব সভাপতি রোটাঃ রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু। এছাড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু। আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি জহুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক শামীম আলম, কোষাধ্যক্ষ সানাউল হক শুভসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ শুরু করার পর নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমত ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা চলছে, যাতে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে বগুড়া যথাযথ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এ সময় সমান উন্নয়ন হলে জেলার চিত্র ভিন্ন হতে পারত। বগুড়ার করতোয়া নদীর পাশ দিয়ে শহরের বাইপাস নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে, যা যানজট নিরসনে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া উত্তরাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। বগুড়ায় শিশু ও তরুণদের জন্য একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা এগিয়ে চলছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপন, কাগজ শিল্প উন্নয়ন, আন্তর্জাতিক বিমানবন্দর ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা বগুড়ার দীর্ঘদিনের উন্নয়ন ঘাটতি পূরণে ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, ২০২৩ সালে আহ্বায়ক কমিটি এবং ২০২৪ সালে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন ধারাবাহিকভাবে ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করে আসছে। সংগঠনটি ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা প্রদানসহ স্থানীয় ক্রীড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪