| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ১৮:৫৩:৩৬:অপরাহ্ন  |  ১৬৯১ বার পঠিত
লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাকিল সরদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২জুলাই ২০২৬) দিবাগত রাত দেড় টার সময় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত শাকিল সরদার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রবিউল সরদারের ছেলে। 

লালপুর থানা সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম, এসআই (নিঃ) মো. শাহিনুর রহমান এবং এএসআই (নিঃ) মো. আনছার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ২ জুলাই দিবাগত রাত দেড় টার সময় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৮নং দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী মো. শাকিল সরদারের নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাকিল সরদারের বিরুদ্ধে মামলা শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪