| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উন্নয়ন বাধাগ্রস্তে ষড়যন্ত্র চলছে: রেজাউল করিম বাদশা

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ২২:১০:৫১:অপরাহ্ন  |  ১৯৫৪ বার পঠিত
উন্নয়ন বাধাগ্রস্তে ষড়যন্ত্র চলছে: রেজাউল করিম বাদশা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরুসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

এছাড়া বক্তব্য দেন শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু। আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি জহুরুল ইসলাম ও তোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শামীম আলম এবং কোষাধ্যক্ষ সানাউল হক শুভ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার উন্নয়ন কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে নানামুখী ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয়কে ভিন্নভাবে উপস্থাপন করে উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, গত ১৭ বছরে বগুড়া উন্নয়নের ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে। এ অবস্থার পরিবর্তনে বর্তমান সরকার উত্তরাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে করতোয়া নদীর তীর ঘেঁষে বগুড়া শহরের যানজট নিরসনে একটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগও রয়েছে।

এমপি আরও জানান, শিশু ও তরুণদের ক্রীড়া বিকাশে বগুড়ায় একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা এগিয়ে চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়, কার্গো সার্ভিস, আন্তর্জাতিক বিমানবন্দর এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মতো বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়েও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৩ সালে আহ্বায়ক কমিটি এবং ২০২৪ সালে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নিয়মিতভাবে ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করে আসছে। পাশাপাশি ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা প্রদান এবং স্থানীয় ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪