| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ মুসলিম উদ্দিনের

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ০০:২০:২৪:পূর্বাহ্ন  |  ২৬১৬ বার পঠিত
মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ মুসলিম উদ্দিনের

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এলাকায় তালমা নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্যকে ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. মুসলিম উদ্দিন।

এক বিবৃতিতে তিনি বলেন, তালমা নদীতে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাঁধ নির্মাণের ফলে এলাকার সড়ক সংকুচিত হয়েছে। তবে এ কাজে তার বা তার পরিবারের কোনো ব্যক্তিগত সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।

মুসলিম উদ্দিনের অভিযোগ, একটি পক্ষ তাকে, তার বাবা ও চাচাকে সামাজিক ও মানসিকভাবে হয়রানির উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে।

তিনি দাবি করেন, সংশ্লিষ্ট স্থানে তার বা তার পরিবারের কোনো জমি নেই এবং রাস্তায় গাছ লাগানোর যে অভিযোগ করা হয়েছে সেটিও সঠিক নয়। তার ভাষ্য, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বাস্তবায়নের ফলে সৃষ্ট পরিস্থিতির দায় অন্যায়ভাবে তাদের ওপর চাপানো হচ্ছে।

মুসলিম উদ্দিন এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানান। একই সঙ্গে তিনি এলাকাবাসীকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান।

তবে এ বিষয়ে অভিযোগকারী পক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪