| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট দিপু

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ০০:৪১:১৭:পূর্বাহ্ন  |  ৩২১১ বার পঠিত
বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট দিপু

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মনিরুজ্জামান খান (দিপু)।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা গত ২ জুলাই বিদ্যালয়টির জন্য ছয় মাস মেয়াদি এডহক কমিটির অনুমোদন দেয়।

নবগঠিত কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন আব্দুল কুদ্দুস খান এবং অভিভাবক সদস্য হিসেবে জিয়াউল হক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, অ্যাডভোকেট মনিরুজ্জামান খান বর্তমানে শরীয়তপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪