| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ০৬:৩৩:৩২:পূর্বাহ্ন  |  ৪৪৯৭ বার পঠিত
তারাকান্দায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বগিরপাড়া গ্রামে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় নিজেদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দাবি করা একটি পরিবার।

বৃহস্পতিবার (২ জুলাই) তারাকান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সিরাজুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত ২৩ মার্চ সংঘটিত ফখর উদ্দিন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তাদের পরিবারের বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট এবং গবাদিপশু নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। একই সঙ্গে তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হত্যা মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষের কিছু ব্যক্তি বিভিন্ন সময় নিজেদের ঘটনার শিকার হিসেবে উপস্থাপন করে তারাকান্দা থানা ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে একাধিক অভিযোগ দায়ের করছেন।

লিখিত বক্তব্যে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধেও এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অভিযোগ তোলা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

পরিবারটির দাবি, হত্যা মামলায় ২৮ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। তাদের অভিযোগ, মামলায় এমন ব্যক্তিদেরও জড়ানো হয়েছে, যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসবে বলে তারা আশা করছেন। তারা আরও বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পূর্বে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছিল।

পরিবারটির সদস্যরা অভিযোগ করেন, ধারাবাহিক অভিযোগ ও বিরোধপূর্ণ পরিস্থিতির কারণে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪