| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়িয়া-সখিপুরে উন্নয়নের প্রতীক হয়ে উঠেছেন সফিকুর রহমান কিরন এমপি

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ১৪:১১:১৭:অপরাহ্ন  |  ২৩৬৮ বার পঠিত
নড়িয়া-সখিপুরে উন্নয়নের প্রতীক হয়ে উঠেছেন সফিকুর রহমান কিরন এমপি

 শরীয়তপুর প্রতিনিধি: নড়িয়া-সখিপুর এলাকায় উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সাংগঠনিক শক্তির প্রতীক হিসেবে উঠে এসেছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সফিকুর রহমান কিরন। 

স্থানীয়দের মতে, সমালোচনা দিয়ে কোনো দুর্গ ভাঙা যায় না; বরং একটি শক্তিশালী নেতৃত্ব, দীর্ঘদিনের শ্রম এবং মানুষের আস্থার ওপরই গড়ে ওঠে উন্নয়নের ভিত্তি।

নড়িয়া ও সখিপুর অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছেন এই সংসদ সদস্য। 

এলাকাবাসীর মনে করেন, তাঁর নেতৃত্বেই এই অঞ্চলে উন্নয়নের এক নতুন ধারা সূচিত হয়েছে।

রাজনৈতিক অঙ্গনেও তাঁর প্রভাব ও নেতৃত্ব নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা রয়েছে। দলীয় নেতারা বলছেন, তাঁর সাংগঠনিক দক্ষতা, কর্মীদের প্রতি আন্তরিকতা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা শরীয়তপুর জেলা বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করেছে। তাঁর নেতৃত্বে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমে নতুন গতি এসেছে বলেও মত দেন তারা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন নেতার প্রকৃত মূল্যায়ন হয় তার দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং জনগণের পাশে থাকার মধ্য দিয়ে। তাদের ভাষায়, নেতৃত্বের পেছনের কঠোর পরিশ্রম এবং সময়ের বিনিয়োগ অনেক সময় সাধারণ মানুষের চোখে দৃশ্যমান না হলেও, তার ফলাফল সমাজে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

অনেকের ভাষায়, “অনেক মূল্য দিয়ে কেনা কিরন আজ সোনার কিরনে পরিণত হয়েছেন” যার পেছনে রয়েছে অসংখ্য নেতাকর্মীর ঘাম, শ্রম এবং দীর্ঘ পথচলার ইতিহাস।

শুরু থেকে যারা তার সঙ্গে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পথচলা অব্যাহত রেখেছেন, তারা মনে করেন এই নেতৃত্ব আরও বিস্তৃত হবে এবং আগামী দিনে নড়িয়া-সখিপুরের উন্নয়ন আরও বেগবান হবে।

এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা মাননীয় সংসদ সদস্য সফিকুর রহমান কিরন এমপির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সফল ও সুন্দর  রাজনৈতিক পথচলা কামনা করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪