| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে সড়ক সংস্কার উদ্বোধন ও নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি মাসুদ

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ১৫:৫৩:০২:অপরাহ্ন  |  ৩৫৮৪ বার পঠিত
বাউফলে সড়ক সংস্কার উদ্বোধন ও নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি মাসুদ

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন, সড়ক সংস্কারের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় ও বিকেলে নাজিরপুরের নিমদি এলাকায় এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

নদীভাঙন পরিস্থিতি নিয়ে বক্তব্যে ড. মাসুদ বলেন, জাতীয় নির্বাচনের আগেও তারা ভাঙন রোধে কাজ করেছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে তৎকালীন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হয়েছিল। তিনি আরও জানান, ইতোমধ্যে বর্তমান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এনির সঙ্গেও আলোচনা হয়েছে এবং তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ সময় স্থানীয়রা নিমদি লঞ্চঘাটের পুরোনো ও ঝুঁকিপূর্ণ পন্টুন পরিবর্তনের দাবি জানালে এমপি নতুন পন্টুন নির্মাণের আশ্বাস দেন।

পরে নিমদি লঞ্চঘাট থেকে প্রধান সড়ক পর্যন্ত সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করাই তাদের অগ্রাধিকার। সংস্কার শেষে জনগণের দুর্ভোগ আর থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

দিনের আরেক অংশে নিমদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এক ডজন উন্নতমানের ফুটবল বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ মেতে আছে, আর তাদের লক্ষ্য এমন প্রজন্ম তৈরি করা যারা একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

একই দিন বিকেলে কালাইয়া ইউনিয়নে গিয়ে কালাইয়া বাজারের অটোস্ট্যান্ড পরিদর্শন করেন এমপি মাসুদ। সেখানে অটোচালকদের সঙ্গে কথা বলে আধুনিক অটোস্ট্যান্ড নির্মাণের আশ্বাস দেন তিনি। পরে কালাইয়া বাজারের প্রধান সড়ক সংস্কার কাজেরও উদ্বোধন করা হয়।

কর্মসূচিগুলোতে স্থানীয় ও রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪