| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই মাস ধরে গ্যাস পাইপ লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ২১:৪০:৩৪:অপরাহ্ন  |  ৬১৫৬ বার পঠিত
দুই মাস ধরে গ্যাস পাইপ লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

চাঁদপুর প্রতিনিধি: যে গ্যাসের ওপর মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অনেকাংশে নির্ভরশীল, সেই গ্যাসই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রায় ৬০ দিন ধরে পাইপলাইনের লিকেজ দিয়ে অপচয় হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নবকলস এলাকায় বাখরাবাদ গ্যাসের আবাসিক লাইনের একটি পাইপে লিকেজ সৃষ্টি হয়েছে। সেখান থেকে গ্যাস বুদবুদের আকারে অবিরাম বের হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে গ্যাস বের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন এবং দ্রুত লিকেজ মেরামতের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, প্রায় দুই মাস ধরে গ্যাস বের হচ্ছে। গ্যাস লাইন লিকেজ। যেই এলাকায় গ্যাস পাইপ লিকেজ এটা একটা জনগুরুত্বপূর্ণ স্থান। এর পাশ দিয়ে শত শত মানুষ চলাচল করে। এর কয়েক গজ ভিতরেই মতলব সরকারি কলেজ। এলাকাটিও জনবসতিপূর্ন। এরকম অবস্থা চলতে থাকলে যেকোনো ঘটতে পারে দূর্ঘটনা। ভয়ে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর।

রাসেল প্রধান নামের নবকলস গ্রামের বাসিন্দা বলেন, গ্যাস পাইপটি কিছু অংশ পানির উপর, কিছু অংশ পানির নিচে। তবে হালকা পানির নিচে যেই অংশটা ওই জায়গা দিয়ে গ্যাস বের হচ্ছে। সারাক্ষণ বুদবুদ করে বের হচ্ছে গ্যাস। গ্যাস লাইনের পাইপ দ্রুত মেরামত করতে হবে। না হয় বড় ধরনের দূর্ঘটনাও ঘটতে পারে। মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি বলেন, এ ব্যাপারে আমি অবগত ছিলাম না। এখন জেনেছি অবশ্যই দ্রুত গ্যাস লাইন মেরামত করা হবে।

দূর্ঘটনা এড়াতে গ্যাস লাইনের পাইপ দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪