| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ১০:৫১:২৩:পূর্বাহ্ন  |  ১০৭৭ বার পঠিত
গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় আঁশফল গাছ থেকে পড়ে সৈয়দ কালা আলী (৭০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধায় তিনি মারা যান। এর আগে, এদিন সকালে উপজেলার শামুকখোলা গ্রামের নিজ বাড়িতে তিনি গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। সৈয়দ কালা আলী নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ ইয়াদ আলীর ছেলে।

স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের বাসিন্দা কালা আলী নামে ওই বৃদ্ধ পাখিতে খাওয়া থেকে আঁশফল সুরক্ষিত রাখার জন্য তিনি নেট দিয়ে তা ঢেকে দেয়ার জন্য আঁশফল গাছে ওঠেন। এ সময় অসাবধানবশত তিনি আঁশফল গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধা ৭ টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) সৈয়দ নবাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তি পরিচয়ে আমার চাচা হন। তিনি শুক্রবার সকালে আঁশফল গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় তিনি মারা যান।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪