| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জমে উঠেছে উত্তরা প্রেসক্লাব নির্বাচন

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ১৭:২৭:৩০:অপরাহ্ন  |  ৪০৬ বার পঠিত
জমে উঠেছে উত্তরা প্রেসক্লাব নির্বাচন

স্টাফ রিপোর্টার: রাজধানীর ঢাকা-১৮ আসনের সাতটি থানা নিয়ে গঠিত উত্তরা প্রেসক্লাব-এর দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ১৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ১৩টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচিত কমিটি ২০২৬-২০২৮ মেয়াদে দুই বছর দায়িত্ব পালন করবে। এর আগে সংগঠনটির কমিটির মেয়াদ ছিল এক বছর। গঠনতন্ত্রে সংশোধনী এনে এবারই প্রথম দুই বছর মেয়াদি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন হেভিওয়েট প্রার্থী। তারা হলেন— মোঃ মাসুদ পারভেজ, মোঃ বদরুল আলম মজুমদার এবং ফরিদ আহমেদ নয়ন।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন চারজন প্রার্থী। তারা হলেন— মোহাম্মদ জাহাঙ্গীর কবির, এম এ এহসান মাহতাব ফারাহী, মোঃ আরিফুল ইসলাম এবং মোঃ মাহফুজ আলম খোকন।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ শিপার মাহমুদ এবং মোঃ সাকিবুল হাসান।

প্রার্থীরা সবাই নিজেদের বিজয় সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম মনির বলেন, “স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য।”

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪