| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণার বিজিবি কর্তৃক অবিস্ফোরিত মর্টারের গোলা উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ১৭:৫৫:২৩:অপরাহ্ন  |  ৪৬১ বার পঠিত
নেত্রকোণার বিজিবি কর্তৃক অবিস্ফোরিত মর্টারের গোলা উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ভবানীপুর বিওপি'র সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ৬০ মিঃমিঃ মর্টারের ১টি অবিস্ফোরিত গোলা দেখতে পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১বিজিবি) উদ্ধার করেছেন।

 শনিবার (৪জুলাই) বিকাল ৪টার সময় নেত্রকোণা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তৌহিদুল বারী (পিএসসি) বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজিবি সূত্রে জানা যায়ি আজ আনুমানিক পৌনে ১২টার সময় ভবানীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫৫/১০-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের ছোট বাচ্চারা একটি নালায় মাছ ধরতে গিয়ে কাদা মাটির ভিতরে একটি গোলা খেতে পায়।

পরে গোলাটি ভবানীপুর গ্রামের জনৈক মোঃ আমজাদ আলীর ছেলে নালা থেকে এনে তার বাড়ীর নিকটবর্তী নিরাপদ স্থানে রেখে বিজিবি ভবানীপুর বিওপি কমান্ডারকে সংবাদ দেয়। বিওপি কমান্ডার টহল দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে ৬০ মি. মি. মর্টারের একটি অবিস্ফোরিত গোলা। গোলাটির নিরাপত্তা নিশ্চিতকল্পে অবিস্ফোরিত গোলাটি বালির বস্তা দিয়ে ঘিরে রেখে ওই স্থানটি বিজিবি কর্তৃক প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা হচ্ছে। এদিকে বোম্ব ডিসপোজাল দলের সাথে সমন্বয় করে গোলাটি ধ্বংস করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪