| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুলপুরে তাবেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদরাসা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ১৯:৪৮:০৩:অপরাহ্ন  |  ৪৫৯ বার পঠিত
ফুলপুরে তাবেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদরাসা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলা রহিমগঞ্জ ইউনিয়নের চর ঢাকরকান্দায় অবস্থিত তালেব ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদরাসা বিষয়ে মিথ্যাচারের প্রতিবাদে অত্র মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর উদ্যোগে অত্র মাদরাসার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসী জানান, ইরাক প্রবাসী কেরামত উল্লাহ ভালো লোক, মানুষের বিপদে আপদে সবসময়ই পাশে দাঁড়ান, এলাকায় কোন স্কুল ও মাদরাসা না থাকায় এলাকার শিশুদের শিক্ষিত করে তুলার লক্ষ্যে নিজ অর্থায়নে এই স্কুল ও মাদরাসা প্রতিষ্ঠা করে নিজ অর্থায়নেই প্রতিষ্ঠান পরিচালনা করছেন। কিন্তু কিছুদিন ধরে মাদরাসা নিয়ে শহিদুল্লাহ শহীদের প্ররোচনায় কিছু দুষ্কৃতকারী মিথ্যাচার করছে ও মাদরাসা বন্ধ করার চেষ্টা করছে আমরা এই মিথ্যাচারদের বিচার চাই এবং মাদরাসা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মাদরাসার বিরুদ্ধে মিথ্যাচার বন্ধ করা উচিত।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ একরামুল হোসেন চৌধুরী পান্না।  তিনি বললে, আমার ইউনিয়নের এই এলাকার আশেপাশে কোন স্কুল, মাদ্রাসা  এবং রাস্তা ছিলো না, মানুষের কষ্টের সীমা ছিলো না, রাস্তা না থাকায় মানুষ এই হাওরের ধান খুব কষ্ট করে নিতো এইসব বিষয় দেখে ইরাক প্রবাসী কেরামত উল্লাহ আমার সাথে যোগাযোগ করে এবং কেরামত উল্লাহ ও সকালের আন্তরিক সহযোগিতায় আমি এই রাস্তা করেছি এবং কেরামত উল্লাহ এখানে এসে বাড়ি নির্মাণ করে।

বাড়ি নির্মাণ করার পর তিনি দেখেন আশেপাশের কোন স্কুল, মাদ্রাসা নেই এজন্য তিনি আমার সাথে পরামর্শ করে এলাকার শিশুদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে নিজ অর্থায়নে এই স্কুল ও মাদরাসা প্রতিষ্ঠা করে পরিচালনা করে আসছেন।

কয়েকদিন ধরে শুনতাছি মাদরাসা নিয়ে শহিদুল্লাহ শহীদের প্ররোচনায় কিছু দুষ্কৃতকারী মিথ্যাচার করছে ও মাদরাসা বন্ধ করার চেষ্টা করছে আমি এই বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই এলাকায় শিশুদের শিক্ষা কথা চিন্তা করে হলেও এই স্কুল ও মাদরাসা প্রতিষ্ঠাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এখানে শত শত শিশুরা পড়াশোনা করছেন আমার জানামতে কেরামত উল্লাহ নিজ অর্থায়নেই প্রতিষ্ঠান পরিচালনা করছেন। আমি এলাকাবাসীদেরকে সাথে নিয়ে এলাকার শিশুদের পড়াশোনা কথা চিন্তা করে এই প্রতিষ্ঠানের সাথে সবসময়ই আছি। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন এই ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ খোরশেদ আলী, হোসেন আলী, দৌওলত,হাবিবুর রহমান, শাহানাজ, মৌসুমী, নুরন্নাহার, শারমিন সহ প্রমুখ। মানববন্ধনে স্কুল ও মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪