| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ১৭:২৭:৫৪:অপরাহ্ন  |  ৭২৩ বার পঠিত
বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

স্টাফ রিপোর্টার: নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়ন এবং সরকার নির্ধারিত অন্যান্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেগম রোকেয়া পদক-২০২৬’ প্রদানের জন্য মনোনয়ন আহ্বান করেছে সরকার।

রোববার (৫ জুলাই) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ বছর সর্বোচ্চ পাঁচজন বাংলাদেশি নারীকে এ পদক প্রদান করা হবে। উল্লিখিত যেকোনো ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বাংলাদেশি নারীরা এ পদকের জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনপত্রের নির্ধারিত ছক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত ছক ছাড়া অন্য কোনো ফরমে আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না।

আগ্রহী প্রার্থীদের পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখ করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনপত্রের সফট কপি নিকোষ ফন্টে এমএস ওয়ার্ড ফাইল আকারে ই-মেইলে এবং ডাকযোগে বা সরাসরি দুই সেট হার্ড কপি সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর জমা দিতে হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আবেদন ও মনোনয়ন যাচাই-বাছাই শেষে নির্বাচিতদের ‘বেগম রোকেয়া পদক-২০২৬’ প্রদান করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪