| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার প্রকাশ্যে এলেন সাবেক সংসদ সদস্য আবু সাঈদ ও হাবিবে মিল্লাত

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৫ ইং | ০৭:৫৫:৩৭:পূর্বাহ্ন  |  ১৭৬১১৩২ বার পঠিত
এবার প্রকাশ্যে এলেন সাবেক সংসদ সদস্য আবু সাঈদ ও হাবিবে মিল্লাত
ছবির ক্যাপশন: আবু সাঈদ আল মাহমুদ ও হাবিবে মিল্লাত (ডানে)। ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

লন্ডনে এবার প্রকাশ্যে এলেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ ও হাবিবে মিল্লাত।

স্থানীয় সময় সোমবার (২৩ জুন) পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে তারা যোগ দেন।

আবু সাঈদ জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ছিলেন। অন্যদিকে হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পর থেকে আবু সাঈদ ও হাবিবে মিল্লাত আত্মগোপনে ছিলেন। তারা এই প্রথম প্রকাশ্যে এলেন।

এ নিয়ে গত ১১ মাসে লন্ডনে আওয়ামী লীগের সাবেক তিন মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী, পাঁচ সংসদ সদস্য ও এক মেয়রকে প্রকাশ্যে দেখা গেল। আগে যাদের প্রকাশ্যে দেখা গিয়েছিল তারা হলেন- সাবেক মন্ত্রী আবদুর রহমান, হাছান মাহমুদ ও শ ম রেজাউল করিম; সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরী; সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহির এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪