| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশে বিশেষ অভিযান, গ্রেপ্তার আরও ১৮৩৩

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৫ ইং | ১০:২৮:৩১:পূর্বাহ্ন  |  ১৭৭৮২২৫ বার পঠিত
সারাদেশে বিশেষ অভিযান, গ্রেপ্তার আরও ১৮৩৩
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১৯১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬৪২ জন।

বুধবার (২৫ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৯১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬৪২ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৮৩৩ জনকে।

এ সময় উদ্ধার করা হয়েছে- পিস্তল তিনটি, একনলা বন্দুক দুটি, দেশীয় তৈরি পাইপ গান চারটি, সবুজ রঙের কার্তুজ একটি, ম্যাগজিন দুটি, গুলি ৬ রাউন্ড, ৩০৩ রাইফেলের গুলি ৭ রাউন্ড, ১২ বোর কার্তুজ ৮ রাউন্ড, চাপাতি দুটি, ধারালো তলোয়ার একটি, লোহার তৈরি সুলফি একটি, লোহার পাইপ একটি, রামদা পাঁচটি এবং চাকু একটি।

বিশেষ এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪