| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টারের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৫ ইং | ১১:৫৯:৪০:পূর্বাহ্ন  |  ১৭৪৭০৯৪ বার পঠিত
ঢাকায় ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টারের উদ্বোধন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং জাইকার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার’ (টিএসইসি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। 

বুধবার (২৫ জুন) রাজারবাগের ডিএমপি ট্রেনিং একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিএসইসির উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার।

ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টারের (টিএসইসি) মূল লক্ষ্য হলো- প্রশিক্ষণ কর্মসূচি ও সিমুলেশনের মাধ্যমে শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে ট্রাফিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 

উদ্বোধনী অনুষ্ঠানে মো. সরওয়ার বলেন, ঢাকাজুড়ে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জননিরাপত্তা বৃদ্ধির জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আজ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একটি পাইলট প্রকল্প হিসেবে ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার (টিএসইসি) একটি ইন্টারেক্টিভ এবং শিক্ষামূলক কেন্দ্র হিসেবে কাজ করবে, যেখানে শিক্ষার্থী, ডিএমপিতে কর্মরত সদস্য এবং অন্যান্যরা গতিশীল ও আকর্ষণীয় উপায়ে সড়ক নিরাপত্তা সম্পর্কে শিখতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) সুলতানা নাজমা হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ) মোহাম্মদ মাসুদ রানা এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪