| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক: বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৫ ইং | ১৩:২৬:৩৯:অপরাহ্ন  |  ১৬৬৯৫৮৬ বার পঠিত
বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক: বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার
ছবির ক্যাপশন: বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক: বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাখারিয়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানে ২৬টি দেশীয় অস্ত্র, একটি ককটেল ও ছিনতাইকৃত ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত ভোররাতে সেনাবাহিনীর একটি দল এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ।

সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চালিতাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আসিফ ও শাওন নামের কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।

এর আগে, ২৩ জুন ওই এলাকায় আরেকটি অভিযানে পাঁচটি দেশীয় অস্ত্র ও একটি ককটেল উদ্ধার করা হয়েছিল।

গ্রেপ্তার হওয়া দুজনকে এবং উদ্ধার করা অস্ত্র ও মোবাইল ফোনগুলো বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট ফাহাদ বলেন, ‘এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।’



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪