শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: “তারণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ প্রতিপাদ্যেককে সামনে নিয়ে রবিবার (১২ জুলাই) শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম।
উপজেলা মা ও শিশু স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার দোলন ঘোষের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) আব্দুল আওয়াল বিশ্বাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) শফিউদ্দিন মোল্যা, পরিবার কল্যাণ পরিদর্শীকা (এফডাব্লিউভি) শিপ্রা রানী দাস, নাকোল ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী (এফডাব্লিউএ) হাসিনা খাতুন প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো কামরুল হাসান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসসহ সাংবাদিকবৃন্দ, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শীকা, পরিবার কল্যাণ সহকারীবৃন্দ।
আলোচনা সভা শেষে বিশ্ব জনসংখ্যা দিবসে এ বছর জেলার শ্রেষ্ঠ হিসেবে শ্রীকোল ইউনিয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক সুদীপ্ত কুন্ডু এবং উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মমতাজ সুলতানা, পরিবার পরিকল্পনা পরিদর্শীকা শিপ্রা রানী দাস, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনন্ত কুমার বিশ্বাসের হাতে অতিথিবৃন্দ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। আলোচকগণ এসময় পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সমস্যা ও দুরাবস্থারসহ প্রয়োজনীয় ঔষধ, উপকরণ সরবরাহ বন্ধ, কর্মী স্বল্পতা, আবাসন সমস্যা, অফিসের দুরাবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব