| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমা চেয়ে স্ট্যাটাস, কয়েক ঘণ্টা পর মিলল ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ১৫:১৬:১৮:অপরাহ্ন  |  ১৩০৫১ বার পঠিত
ক্ষমা চেয়ে স্ট্যাটাস, কয়েক ঘণ্টা পর মিলল ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ

রিপোর্টার্স২৪ ডেস্ক:  ফেসবুকে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর ময়মনসিংহের ফুলপুরে ছাত্রদলের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিজয় পাল প্রলয় (২১) ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিজয় পাল প্রলয় একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, “আমি জেনে বা না বুঝে আপনাদের মনে যদি কোনো প্রকার কষ্ট বা আঘাত দিয়ে থাকি, তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দেবেন।”

এ ছাড়া তার ফেসবুক টাইমলাইনে মানসিক কষ্টের ইঙ্গিত পাওয়া যায়—এমন আরও কয়েকটি পোস্ট ছিল বলে জানা গেছে। মরদেহ উদ্ধারের পর এসব পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও সেগুলোর সত্যতা নিশ্চিত করেনি পুলিশ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪