| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন তারকা নিয়ে নেমেছি, চার তারকা নিয়েই ফিরতে চাই

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ০৬:৪৩:১০:পূর্বাহ্ন  |  ১২৭৩ বার পঠিত
তিন তারকা নিয়ে নেমেছি, চার তারকা নিয়েই ফিরতে চাই

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে শিরোপা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আর্জেন্টিনা শিবির। দলের এক ফুটবলার আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, তিন তারকা নিয়ে মাঠে ঢুকেছি, ইনশাআল্লাহ চার তারকা নিয়েই মাঠ ছাড়ব।

এই বক্তব্যে ফুটে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে বিশ্বকাপ জিতে জার্সিতে তিনটি তারকা যোগ করেছে আর্জেন্টিনা। এবার স্পেনকে হারাতে পারলে চতুর্থবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে জার্সিতে যুক্ত হবে আরও একটি তারকা।

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে নাটকীয়ভাবে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে স্পেন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

আগামী রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। শিরোপা ধরে রেখে চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪