বগুড়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও সুনামধন্য চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে জিয়াবাড়ী ও জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।
অনুষ্ঠানে প্রায় ৫০ জন নেতাকর্মী উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
নশিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য আঞ্জু মন্ডলের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা মাহফুজা রহমান ফারুক, হায়দার আলী, টুটুল তালুকদার এবং ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নশিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নারিকেল গাছ রোপণ ও বিতরণ করেন প্রধান অতিথি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ এবং ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদারসহ ইউপি সদস্যবৃন্দ।
এর আগে বাগবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠেও পৃথক একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক এমপি লালু। সেখানে সভাপতিত্ব করেন ঈদগাহ কমিটির সভাপতি জিয়াউর রহমান টুটুল তালুকদার।
রিপোর্টার্স২৪/আরএইচ