| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনের স্মার্ট গ্রাম পরিদর্শনে বিএনপির শীর্ষ প্রতিনিধি দল

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৫ ইং | ১৪:৫৬:৩৮:অপরাহ্ন  |  ১৬৫৪০১৭ বার পঠিত
চীনের স্মার্ট গ্রাম পরিদর্শনে বিএনপির শীর্ষ প্রতিনিধি দল
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফররত বিএনপির নয় সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সফরের চতুর্থ দিনে সানঝি প্রদেশের জিয়ান শহরের নিকটবর্তী একটি স্মার্ট গ্রাম পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, পরিদর্শনকালে গ্রামের নেতৃবৃন্দ ও স্থানীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অর্থনীতি, প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা এবং পণ্য বাজারজাতকরণসহ নানা বিষয়ে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন ও প্রশ্নের উত্তর দেন।

পরে প্রতিনিধি দল একটি বাড়ির ভেতরে গিয়ে স্থানীয়দের জীবনযাত্রা সরাসরি দেখেন। তারা অবসরপ্রাপ্ত গ্রামবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একটি স্থানীয় সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪