| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সম্মানের সীমানা রক্ষা করে কথা বলুন : নীলা ইসরাফিল

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৫ ইং | ০৪:৫০:১৭:পূর্বাহ্ন  |  ১৭৪৪১৯০ বার পঠিত
সম্মানের সীমানা রক্ষা করে কথা বলুন : নীলা ইসরাফিল
ছবির ক্যাপশন: সম্মানের সীমানা রক্ষা করে কথা বলুন : নীলা ইসরাফিল

রিপোর্টার্স২৪ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। এরপর থেকে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে সে বিষয়ে নানা ধরনের স্ট্যাটাস দিয়েছেন। সেসব স্ট্যাটাসে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। এবার সেই বিষয়ে কথা বলেছেন নীলা ইসরাফিল।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তিনি এক পোস্টে লেখেন,‘আমি ইচ্ছাকৃতভাবে কমেন্ট বক্স খোলা রেখেছি। কারণ, আমি কারো বাক স্বাধীনতাকে খর্ব করতে চাইনি। কিন্তু এর মানে এই নয় যে, আপনাদের স্বাধীনতা আমাকে অপমান করার বা সীমা লঙ্ঘনের সুযোগ দেয়। আমি চাইলে আপনাদের ব্লক করতে পারতাম, রিপোর্ট করতে পারতাম এবং আইনি পদক্ষেপেও যেতে পারতাম।

কিন্তু আমি সেই পথ গ্রহণ করিনি। তবুও অনেকেই সেই সুযোগ নিয়ে আমাকে ছোট করার চেষ্টা করেছেন।’

তিনি লেখেন, ‘আমাদের দেশের ইতিহাসে অনেক সাহসী নারী এসেছে যারা নারীর মুক্তি নিয়ে কথা বলেছেন। বেগম রোকেয়া সাহস করে নারীদের শিক্ষার পথ খুলেছিলেন, আফরোজা করিমের মতো নারীরা আজীবন নারী অধিকার ও উন্নয়নের জন্য লড়াই করেছেন।

আমার মতো সাধারণ একজন নীলা, তাদের পথ অনুসরণ করে কথা বলছি। আমিও হয়তো একদিন চুপ হয়ে যাব আর কথা বলবো না, সত্য বলা হয়তো আমিও এড়িয়ে যাব। কিন্তু আপনারা কি চিন্তা করেছেন, তারপরে কী হবে?’

‘আমার ধৈর্য ও সহনশীলতাকে ভুল বোঝা যাবে না। সীমালঙ্ঘন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, আমি তা মেনে নেব না। আপনারা স্বাধীনভাবে কথা বলুন, কিন্তু সম্মানের সীমানা রক্ষা করুন।

কারণ বাক স্বাধীনতা মানে দায়িত্ব এবং সম্মানও বটে।’

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪