| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপপ্রচারে টলেনি সম্প্রীতির ইমারত : রিজভী

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৫ ইং | ০৮:০২:৫৫:পূর্বাহ্ন  |  ১৬৫১৮৩৯ বার পঠিত
অপপ্রচারে টলেনি সম্প্রীতির ইমারত : রিজভী
ছবির ক্যাপশন: অপপ্রচারে টলেনি সম্প্রীতির ইমারত : রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক : কোনো অপপ্রচারই দেশের ধর্মীয় সম্প্রীতির ইমারত ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ জুন) দুপুরে রাজধানীতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে অনেকে দলকে অভিযুক্তের কাতারে ফেলছেন। তাদের ব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

রিজভী বলেন, শেখ হাসিনা পুরো দেশটাকে ডাকাতদের গ্রাম বানিয়েছিলেন। পদ্মা সেতু ও মেট্রোরেলের নামে বহু টাকা পাচার করেছেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪