| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে অভিযান, জব্দ অবৈধ জাল ধ্বংস

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৬ ইং | ০৩:৩৫:৫৫:পূর্বাহ্ন  |  ৩৬৩ বার পঠিত
মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে অভিযান, জব্দ অবৈধ জাল ধ্বংস

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মৎস্যসম্পদ সংরক্ষণ ও মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে নদীতে ব্যবহৃত কয়েকটি অবৈধ চায়না দুয়ারী জাল ও মাছ আটকে রাখার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের গারিদহ নদীর আড়পাড়া চার খালের মাথায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় দুই মণ ওজনের কয়েকটি চায়না দুয়ারী জালসহ খালের মুখে মাছ আটকে রাখার বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়। পরে জব্দ করা চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। এ সময় মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. শামীম পারভেজসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, বর্ষাকাল দেশীয় প্রজাতির মাছের প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় নদী-নালা ও খালে মাছ ডিম ছাড়ে। অবৈধ জাল ব্যবহারের কারণে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি হয়।

তিনি বলেন, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ জাল ও নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪