নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় উপজেলার মুক্তিনগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন।
এসময় মাদ্রাসা সুপার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, দুদক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহকারী শিক্ষক মুনিরুজ্জামানসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দোয়া মাহফিল এর মাধ্যমে প্রধান অতিথি ‘সততা স্টোর’-এর শুভ উদ্বোধন করেন এবং ১০০ জন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির বোতল, স্কুল ব্যাগ, কলম-খাতাসহ শিক্ষা উপকরণ তুলে দেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব