| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশু ধর্ষণের চেষ্টা, জামাত সংশ্লিষ্ট হুমায়ুন গ্রেফতার হয়নি ১৪ দিনেও

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ২৩:৩৪:৫৩:অপরাহ্ন  |  ৩২৪২ বার পঠিত
শিশু ধর্ষণের চেষ্টা, জামাত সংশ্লিষ্ট হুমায়ুন গ্রেফতার হয়নি ১৪ দিনেও

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিবেশী হুমায়ূন (৪৫) কে আসামী করে বৃহস্পতিবার কাপাসিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

হুমায়ূন ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। জামায়াত সংশ্লিষ্ট হুমায়ুনের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকালে এলাকাবাসী স্থানীয় কোঠামনি বাজারে মানববন্ধন করেছে। তবে গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক জানান, ধর্ষণ চেষ্টার অভিযুক্ত হুমায়ূন জামায়াতে ইসলামীর সংগঠনের নেতা তো দূরের কথা আমার জানা মতে কর্মীও নয়। নির্বাচনে যে কোনো মানুষ প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন।

উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামের দরিদ্র দিনমজুর মোঃ মামুনের (৪২) দায়ের করা মামলার বিবরণে জানায়, তার শিশু কন্যা স্থানীয় বেলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। প্রতিবেশী লম্পট মোঃ হুমায়ূন গত ১৯ জুলাই সকাল সাড়ে এগারোটায় তার শিশু কন্যাকে একা পেয়ে বসতঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। নির্যাতনের শিকার শিশু কন্যা ওই সময় বিবাদীর মেয়ে ছায়েমা আক্তার (০৮) এর সাথে খেলাধুলা করতে গিয়েছিলো। তখন বিবাদী মোঃ হুমায়ুনের মেয়ে ও তার স্ত্রী বাড়ীতে না থাকায় ফিরে আসার সময় হুমায়ুন বসত ঘর থেকে তাকে ডাকতে থাকে। সরল বিশ্বাসে সে বিবাদীর কথামত বসত ঘরে যাওয়ার পর ওই লম্পট বসত ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক ভাবে ধর্ষনের চেষ্টা করে এবং তার স্পর্শ কাতর স্থানে হাত দেয়। সে কান্নাকাটি করলে বিবাদী দুই হাত দিয়ে তার মুখ চেপে ধরে এবং বলে উক্ত বিষয়ে কারো নিকট বলাবলি করলে খুন জখম করার ভয়ভীতি ও হুমকি প্রদান করে ছেড়ে দেয়। মেয়েটি বাড়িতে আসার পর ঠিকমত খাওয়া-দাওয়া ও চলাফেরা করতে পারে না এবং রাতে হঠাৎ করে ঘুমের মধ্যে চমকে উঠে।

গত ২৭ জুলাই রাত অনুমান ৯টার দিকে নির্যাতিত মেয়েটি ঘুমিয়ে থাকাবস্থায় হঠাৎ করে ঘুমের মধ্যে চমকে উঠলে তার মা মেয়ের নিকট জিজ্ঞাস করলে উক্ত বিবাদী মোঃ হুমায়ুন তাকে ধর্ষনের চেষ্টা করার বিষয়াটি বিস্তারিত জানায়।

এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, "শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতারে জোর তৎপরতা চলছে।"

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪