| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসে সংঘর্ষ, গুরুতর আহত ১

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ২৩:৩৮:০৭:অপরাহ্ন  |  ৩১৬১ বার পঠিত
কুড়িগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসে সংঘর্ষ, গুরুতর আহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসে নকলনবিশ ও দলিল লেখকদের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। আহত নকলনবিশ মনিরুল ইসলামকে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে ও আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে কুড়িগ্রাম থানায় মামলা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, রোববার সকাল ১১টার দিকে পূর্ববিরোধের জেরে কয়েকজন দলিল লেখক অফিসে ঢুকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে মনিরুল ইসলামের ওপর হামলা চালান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আসামি আবুল কালাম আজাদ। তাঁর দাবি, হামলার ঘটনা ঘটেনি; হট্টগোলের সময় টেবিলে আঘাত লেগে মনিরুল ইসলাম আহত হয়েছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪