| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ০০:০৩:১২:পূর্বাহ্ন  |  ২৫৯৫ বার পঠিত
১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার

বগুড়া প্রতিনিধি: চলতি অর্থবছরে বগুড়াসহ দেশের ১০ জেলায় আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি জানান, ক্রীড়াঙ্গন চাঙা করার পাশাপাশি দেশের যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে বিএনপি সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা হচ্ছে। 

প্রতিমন্ত্রী আরও বলেছেন, বিগত সময় ফাঁকা জায়গা দখল করে স্থাপনা করা হয়েছে। বর্তমানে যেখানেই খালি জায়গা থাকবে, সেখানেই খেলার উপযোগী মাঠ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অর্থ বছরে ১০টি স্পোর্টস ভিলেজ তৈরি করারও পরিকল্পনা রয়েছে। তারমধ্যে একটি হবে বগুড়া। 

রোববার (২ আগস্ট) বিকেলে বগুড়ার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একইদিন শহরতলীর মমইন অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে দেশব্যাপী যুবকদের এআই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। 

যুব উন্নয়ন অধিদপ্তরের তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই হাজার প্রশিক্ষণার্থী, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও সমন্বয়কারীরা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। অনুষ্ঠানে। চলমান ফ্রিল্যান্সিং প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কারী ৮জন ফ্রিল্যান্সারের হাতে ল্যাপটপ এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ২৪ জন ফ্রিল্যান্সারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, আব্দুল মহিত তালুকদার এমপি, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম। 

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রথম পর্যায়ে দেশের ৬৪ জেলা থেকে ২৫ জন করে এক হাজার ৬০০ প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে। প্রতি ব্যাচে ২৫ জন করে ৪৪৮টি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি কোর্সের মেয়াদ দুই মাস। ৫০টি ক্লাসের মাধ্যমে ৩০০ ঘন্টা প্রশিক্ষণ দেওয়া হবে। 

মোকামতলা সংবাদদাতা জানিয়েছেন, জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উপস্থিত হওয়ার খবরে হাজারও মানুষ ভিড় করে। মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টে দর্শকের ঢল নামে। 

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেছেন, সরকার গঠনের মাত্র পাঁচ মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান করেছি। ঈমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের কার্যক্রমও শুরু হয়েছে। ইতোমধ্যে নতুন কুঁড়ি স্পোর্টস প্রথম আসর শেষ, দ্বিতীয় আসর চলমান রয়েছে। এইভাবে আমরা ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করব। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করেছেন বলেও উল্লেখ করেন। 

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান, কৃষি অফিসার আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন অফিসার জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. আবদুল ওহাব, নবগঠিত মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক, সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪