| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে দুই হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ১৫:৪৪:০৭:অপরাহ্ন  |  ১৫৭১ বার পঠিত
লক্ষ্মীপুরে দুই হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর শহরে অভিযান চালিয়ে দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান উপস্থিত ছিলেন।

জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা, পরিবেশ ছাড়পত্রের ঘাটতি এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে লক্ষ্মীপুর মিলেনিয়াম হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া আবাসিক ভবনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, ডেঙ্গু টেস্ট কিটের নিবন্ধন না থাকা এবং এক্স-রে মেশিনে মরিচা থাকায় ট্রাস্ট মেডিকেল সার্ভিসেসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার জানান, লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় নিয়ম না মানা এবং বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪