| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নগদবিহীন লেনদেন বাড়াতে চাঁদপুরে বিকাশের ‘বাংলা কিউআর’ প্রচারণা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ২৩:১৭:২০:অপরাহ্ন  |  ১৮৬৫ বার পঠিত
নগদবিহীন লেনদেন বাড়াতে চাঁদপুরে বিকাশের ‘বাংলা কিউআর’ প্রচারণা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের উদ্যোগে ‘বাংলা কিউআর: ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ী, মার্চেন্ট ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরের রেডচিলি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ লিমিটেডের ডিস্ট্রিবিউটর মো. লতিফ তপাদার, মার্চেন্ট এরিয়া ম্যানেজার বানী আহমেদ, টেরিটোরি ম্যানেজার মো. সাকিব রহমান এবং অপারেশন ম্যানেজার মো. শামসুল আলম।

সভায় বক্তারা বলেন, দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল ও আধুনিক করতে ‘বাংলা কিউআর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সেবার মাধ্যমে ক্রেতারা মোবাইল ফোন ব্যবহার করে সহজ, দ্রুত ও নিরাপদে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। অন্যদিকে ব্যবসায়ীরা নগদ অর্থ সংরক্ষণ ও ব্যবস্থাপনার ঝুঁকি কমিয়ে দ্রুত লেনদেন সম্পন্ন করার সুযোগ পাবেন।

বক্তারা বলেন, ডিজিটাল পেমেন্টের ফলে লেনদেনে সময় ও খরচ কমার পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়ে। একই সঙ্গে ব্যবসায়ীদের হিসাব ব্যবস্থাপনা সহজ হয় এবং গ্রাহকদের সেবার মানও উন্নত করা সম্ভব। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বাংলা কিউআর সময়োপযোগী ও কার্যকর একটি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা।

তারা আরও বলেন, ডিজিটাল লেনদেনের পরিধি বাড়লে ব্যবসায়ীদের মধ্যে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং ধীরে ধীরে নগদবিহীন লেনদেনের সংস্কৃতি গড়ে উঠবে। এর ফলে দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশের পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।

মতবিনিময় সভায় বাংলা কিউআর সেবার বিভিন্ন সুবিধা, ব্যবহার পদ্ধতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ব্যবসা সম্প্রসারণে ডিজিটাল পেমেন্টের সম্ভাবনা, গ্রাহকদের জন্য ঋণ সুবিধা, বিভিন্ন ক্যাম্পেইন এবং পেমেন্ট স্পিকার ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪