| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৫ ইং | ০৭:১৮:০৮:পূর্বাহ্ন  |  ১৬৫৫০৫২ বার পঠিত
জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
ছবির ক্যাপশন: জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (২৮ জুন) রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

কর্মসূচি হলো-

* ১ জুলাই

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান

*২-৪ জুলাই

দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ

ঢাকায় সমাবেশে আসার পথে দুর্ঘটনা, জামায়াত আমিরের স্ট্যাটাস

* ৮-১৫ জুলাই

জামায়াত নেতৃবৃন্দের শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান

* ১৬ জুলাই

শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান (রংপুরে)

* ১৯ জুলাই

ক) জামায়াত ঘোষিত ৭-দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ 

খ) শহীদ পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমীরে জামায়াতের অংশগ্রহণ

* ২০-২৪ জুলাই

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণের লক্ষ্যে সেমিনার-সিম্পোজিয়াম

* ২৫-২৮ জুলাই

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের উপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

* ২৯-৩০ জুলাই

মহিলা ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা

* ১ আগস্ট

জাতীয় সেমিনার (শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন)

* ১-৩ আগস্ট

ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন

* ৫ আগস্ট

দেশব্যাপী গণমিছিল পালন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়ভাবে অংশগ্রহণ

*৬-৮ আগস্ট

সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের উদ্যোগে আলোচনা সভা।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪