| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৬ ইং | ০০:৩৯:১২:পূর্বাহ্ন  |  ৬৬৪ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর মাইক্রোস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। আয়োজকদের দাবি, কর্মসূচিতে পাঁচ হাজারের বেশি মানুষ অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।

প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল ও মাওলানা আব্দুল মজিদ।

এছাড়া বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা গোলাম বারী, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যাপক ফজলুল হক, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, অধ্যক্ষ সাইদি হাসান বুলবুল, মাওলানা আমিনুর রহমান, অধ্যাপক গাজী আব্দুল হামিদ, অধ্যাপক মহসিন আলমসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিলেও ছাত্র-জনতার আত্মত্যাগ এবং শিক্ষার্থীদের ভূমিকার মধ্য দিয়েই ৫ আগস্টের গণঅভ্যুত্থান সফলতা অর্জন করে। তিনি দাবি করেন, এ আন্দোলন কোনো একক দলের নয়; বরং ছাত্র-জনতা ও দেশের মানুষের সম্মিলিত আন্দোলনের ফল।

তিনি আরও বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের ফলে দেশের বর্তমান বাস্তবতা সৃষ্টি হয়েছে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গাজী নজরুল ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশ পাওয়ার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে জামায়াতে ইসলামী অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসকে সমর্থন করে না বলে তিনি দাবি করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মাওলানা আজিজুর রহমান বলেন, যারা উগ্রবাদ ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা যেন জামায়াতের ধৈর্যকে দুর্বলতা মনে না করে। তবে দলটি সংঘাত নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪