| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত থেকে টিয়ার গ্যাস সেলের বড় চালান, বেনাপোল হয়ে যশোর ক্যান্টনমেন্টে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ১০:৫৫:১৩:পূর্বাহ্ন  |  ১১৬ বার পঠিত
ভারত থেকে টিয়ার গ্যাস সেলের বড় চালান, বেনাপোল হয়ে যশোর ক্যান্টনমেন্টে

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস সেল আমদানি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪৫টি কাঠের বাক্সে থাকা চালানটি বন্দর থেকে খালাস করা হয়। পরে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকা মেট্রো-ন-১৯-৩৭৫৩ নম্বরের একটি কাভার্ড ভ্যানে করে যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়।

বন্দর সূত্র জানায়, চালানটি ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড থেকে পাঠানো হয়েছে। বাংলাদেশে এর আমদানিকারক প্রতিষ্ঠান সিনসিয়ার ইন্টারন্যাশনাল।

বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, বন্দর কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে চালানটি খালাসের ব্যবস্থা করেছে। তিনি বলেন, আগামী ৯ আগস্ট যশোর ক্যান্টনমেন্ট থেকে চালানটি ঢাকার উদ্দেশে পাঠানো হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪