| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় বাসচাপায় রক্তাক্ত সকাল: নিহত ৭, আহত ১৫

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ১১:৫১:১৫:পূর্বাহ্ন  |  ৮৪ বার পঠিত
বগুড়ায় বাসচাপায় রক্তাক্ত সকাল: নিহত ৭, আহত ১৫

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে অবস্থানরত শ্রমিকদের ওপর উঠে গেলে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন গাইবান্ধা জেলার আমিরুল, নূর আলম ও বেলাল এবং জয়পুরহাট জেলার তাজমুল। বাকি তিনজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

আহতদের উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

বগুড়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিক জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস ভোরে এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর উঠে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। আহত অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪